গাজীপুরের পাতারটেকে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানিয়ে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আবেদন করা হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানিতে শেখ হাসিনার সরকারের আমলে দেশজুড়ে একই পদ্ধতিতে অপরাধ সংঘটিত হতো বলে অভিযোগ করা হয়। ২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় সোলায়মান সরকারের বাড়িতে ৭ জনকে নিয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) নেতৃত্বে জঙ্গি নাটক সাজিয়ে গুলি করে হত্যা করা হয়। এই মামলায় আসামি হিসেবে আরও রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি একেএম শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১০ জন। আগামী ১০ আগস্ট আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
3:45 am, Monday, 3 August 2026
শিরোনাম :




















