4:45 am, Monday, 3 August 2026

হোয়াটসঅ্যাপে নতুন ফোল্ডার আলাদা থাকবে প্রতিষ্ঠানের বার্তা

  • MIT ERP
  • Update Time : 03:42:09 am, Monday, 3 August 2026
  • 2

হোয়াটসঅ্যাপে নতুন ফোল্ডার আলাদা থাকবে প্রতিষ্ঠানের বার্তা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ব্যাংক, এয়ারলাইন, ই-কমার্স প্রতিষ্ঠানসহ বিভিন্ন বড় প্রতিষ্ঠানের বার্তায় অনেক সময় হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত ইনবক্স ভরে যায়। এতে বন্ধু, পরিবার বা সহকর্মীদের গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এই সমস্যা কমাতে নতুন একটি সুবিধা পরীক্ষা করছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারের মাধ্যমে বড় ব্যবসাপ্রতিষ্ঠানের পাঠানো বার্তা স্বয়ংক্রিয়ভাবে ‘অফারস অ্যান্ড আপডেটস’ নামে একটি আলাদা ফোল্ডারে চলে যাবে। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, বড় কোনো প্রতিষ্ঠানের বার্তা পাওয়ার পর নির্দিষ্ট সময় অতিক্রম করলে সেটি মূল চ্যাট তালিকা থেকে নতুন ফোল্ডারে স্থানান্তরিত হবে। বর্তমানে বিভিন্ন সময়সীমা পরীক্ষা করা হচ্ছে, যার সর্বোচ্চ সীমা ২৪ ঘণ্টা। অর্থাৎ ছাড়ের কুপন, ডেলিভারির তথ্য বা অন্যান্য ব্যবসায়িক বার্তা কিছু সময় পর আর মূল ইনবক্সে থাকবে না। যেসব ব্যবহারকারী সব ধরনের বার্তা মূল চ্যাট তালিকাতেই রাখতে চান, তারা এই সুবিধা বন্ধ করতে পারবেন। তবে বার্তা কতক্ষণ পর স্বয়ংক্রিয়ভাবে ফোল্ডারে যাবে, সেই সময় নির্ধারণের সুযোগ আপাতত ব্যবহারকারীদের থাকবে না। মেটার মতে, এই পরিবর্তনের ফলে ব্যক্তিগত ও গ্রুপ চ্যাট আরও গোছানো থাকবে। একই সঙ্গে প্রয়োজন হলে ব্যবহারকারীরা ব্যবসায়িক বার্তাগুলো নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে সহজেই খুঁজে পাবেন। এতে মূল ইনবক্সে অপ্রয়োজনীয় ভিড়ও কমবে। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু অংশীদার প্রতিষ্ঠানের মাধ্যমে ফিচারটির পরীক্ষা চালানো হচ্ছে। আপাতত শুধু বড় ব্যবসাপ্রতিষ্ঠানের বার্তাই নতুন ফোল্ডারে যাবে। ছোট ব্যবসা বা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। তবে ভবিষ্যতে ছোট ব্যবসার বার্তাকেও একই ফোল্ডারে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হতে পারে। গত কয়েক বছরে ব্যবসায়িক বার্তার চাপ কমাতে একাধিক পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ। ২০২৪ সালে ব্যবহারকারীদের ব্র্যান্ডের বিপণনমূলক বার্তা থেকে আনসাবস্ক্রাইব করার সুযোগ দেওয়া হয়। পরে নির্দিষ্ট সময়ের মধ্যে কতটি ব্রডকাস্ট বার্তা পাঠানো যাবে, তার সীমা নির্ধারণ করা হয়। ২০২৫ সালের অক্টোবরে আবার এমন একটি নীতি চালু করা হয়, যাতে ব্যবহারকারীর কোনো সাড়া না পেলে ব্যবসাপ্রতিষ্ঠান কতটি বার্তা পাঠাতে পারবে, সেটিও সীমিত করা হয়। এদিকে চলতি বছরের জুনে বিশ্বজুড়ে এআই-চালিত ব্যবসায়িক এজেন্ট চালু করেছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে ১০ লাখের বেশি ব্যবসাপ্রতিষ্ঠান এই সেবা ব্যবহার করছে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, এআইভিত্তিক এই প্রযুক্তি ব্যবহার করে অনেক প্রতিষ্ঠান গ্রাহকসেবা ও বিক্রিতে ইতিবাচক ফল পাচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপে ব্যবসায়িক বার্তার সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে ব্যক্তিগত যোগাযোগের অভিজ্ঞতা ধরে রাখতে নতুন এই ফোল্ডার কার্যকর ভূমিকা রাখতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

হোয়াটসঅ্যাপে নতুন ফোল্ডার আলাদা থাকবে প্রতিষ্ঠানের বার্তা

Update Time : 03:42:09 am, Monday, 3 August 2026