4:48 am, Monday, 3 August 2026

চাঁদপুরে হাজীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

  • MIT ERP
  • Update Time : 04:11:19 am, Monday, 3 August 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল ও ধেররা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য তৈরির অপরাধে রয়েল বেকারিকে ১০ হাজার টাকা এবং মনি ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিস্ফোরক অধিদপ্তরের বৈধ লাইসেন্স ছাড়াই অবৈধভাবে অক্সিজেন সিলিন্ডার বিক্রি ও সংরক্ষণের দায়ে ভাই ভাই গ্যাস এন্টারপ্রাইজ নামের অপর একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থাকার মুচলেকা নেওয়া হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

চাঁদপুরে হাজীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

Update Time : 04:11:19 am, Monday, 3 August 2026