7:28 am, Tuesday, 4 August 2026

দ্রুত চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি

  • MIT ERP
  • Update Time : 03:51:15 am, Monday, 3 August 2026
  • 6

দ্রুত চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘদিন ধরে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার সব ধরনের মামলা প্রত্যাহার এবং দ্রুত নির্বাচনের তপশিল ঘোষণার দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে সাধারণ চা-শ্রমিক, চা ছাত্র ও যুবসমাজের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন বাগান থেকে শত শত শ্রমিক ও তরুণ অংশ নেন। এর আগে শ্রীমঙ্গল শহরের বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বালিশিরা ভ্যালির ৬৪টি চা-বাগানের পঞ্চায়েত কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরার সভাপতিত্বে সভায় বিভিন্ন বাগানের প্রতিনিধিরা বক্তব্য দেন। সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্দিষ্ট মেয়াদ পেরিয়ে গেলেও দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় অনেক বাগানে ভারপ্রাপ্ত বা পুরোনো কমিটি দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও দাবি-দাওয়া বাস্তবায়নের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অবিলম্বে সব আইনি জটিলতা ও বাধা দূর করে দ্রুত নির্বাচন আয়োজনের জোর দাবি জানান তারা। পরে মানববন্ধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহলের করা আদালতের মামলার কারণে মূলত নির্বাচন প্রক্রিয়া ঝুলে আছে এবং বিলম্বিত হচ্ছে। আইনি এই জটিলতা ও মামলার দ্রুত নিষ্পত্তি হলেই নির্বাচন কমিশন গঠন করে অবিলম্বে তপশিল ঘোষণা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দ্রুত চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি

Update Time : 03:51:15 am, Monday, 3 August 2026