6:47 pm, Saturday, 1 August 2026

রাষ্ট্রপতি পদে সবচেয়ে আলোচিত তিন নাম

  • MIT ERP
  • Update Time : 05:51:12 pm, Saturday, 1 August 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু নতুন রাষ্ট্রপতি নির্বাচন। কে হবেন নতুন রাষ্ট্রপতি—এ নিয়ে গত কয়েক দিন ধরে বিএনপির বিভিন্ন মহলে এক ডজনেরও বেশি সম্ভাব্য নাম আলোচিত হলেও দলীয় ও রাজনৈতিক পর্যায়ে শেষ পর্যন্ত বিএনপির তিন নেতার নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। তারা হলেন— বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আবদুল মঈন খান এবং দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১ আগস্ট) দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আলোচনায় উঠতে পারে বলে জানিয়েছে দলীয় সূত্র। তবে বিষয়টি আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে নাও থাকতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে। অতীতের মতো স্থায়ী কমিটির সদস্যরা এ বিষয়ে সিদ্ধান্তের দায়িত্ব দলের শীর্ষ নেতৃত্বের ওপর ছেড়ে দেওয়ার পক্ষে মত দিতে পারেন বলেও জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সম্ভাব্য প্রার্থীদের প্রোফাইল ইতোমধ্যে উচ্চপর্যায়ে পর্যালোচনা করা হচ্ছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পর দল আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করবে বলে জানা গেছে। দলীয় আলোচনা সম্পর্কে অবগত একাধিক সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে শুধু দলীয় পরিচয় নয়, সাংবিধানিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, কূটনৈতিক ভারসাম্য, প্রশাসনিক অভিজ্ঞতা এবং বিতর্কমুক্ত ভাবমূর্তিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্রের তথ্য অনুযায়ী, এমন একজন ব্যক্তিকে বেছে নেওয়ার চিন্তা রয়েছে, যিনি দেশ-বিদেশে গ্রহণযোগ্য, অভিজ্ঞ এবং রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদা রক্ষায় সক্ষম। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অধ্যাপক ড. আবদুল মঈন খানের উচ্চশিক্ষা, পদার্থবিজ্ঞান ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অভিজ্ঞতা এবং দীর্ঘ রাজনৈতিক ও কূটনৈতিক কর্মকাণ্ড আলোচনায় রয়েছে। বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের দীর্ঘ সাংবিধানিক ও সংসদীয় অভিজ্ঞতাও বিবেচনায় রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অন্যদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ সাংগঠনিক নেতৃত্ব, তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে উঠে আসার অভিজ্ঞতা এবং সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের বিষয়গুলোও সম্ভাব্য যোগ্যতা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে বিএনপির দায়িত্বশীল কোনো নেতা এখনো রাষ্ট্রপতি পদে কাউকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেননি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

রাষ্ট্রপতি পদে সবচেয়ে আলোচিত তিন নাম

Update Time : 05:51:12 pm, Saturday, 1 August 2026