জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সবচেয়ে বড় তাৎপর্য কেবল রাজনৈতিক পরিবর্তন নয়; বরং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। দীর্ঘদিনের বৈষম্য, রাজনৈতিক অনাস্থা ও রাষ্ট্রীয় সংকট থেকে বেরিয়ে মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা চেয়েছিল। রূপালী বাংলাদেশের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জুলাইয়ের চেতনা ক্ষমতার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্র পরিচালনার ধারা পরিবর্তনের আহ্বান। রাষ্ট্রের মালিক জনগণ—এই বিশ্বাসকে সামনে রেখেই বিচার, রাষ্ট্রসংস্কার, গণপরিষদ নির্বাচন ও দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এনসিপির রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে। সামান্তা শারমিন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক কাঠামো গড়ে তোলার বিকল্প নেই। একই সঙ্গে এসব বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলাও জরুরি। তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে, জনগণের রাজনৈতিক অধিকার, মর্যাদা ও অংশগ্রহণের আকাঙ্ক্ষাকে দীর্ঘদিন উপেক্ষা করা যায় না। নাগরিক স্বাধীনতা, আইনের শাসন, জবাবদিহি ও সমঅধিকার নিশ্চিত করেই জুলাইয়ের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন সম্ভব।
5:13 pm, Saturday, 1 August 2026
শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ: সামান্তা শারমিন
-
MIT ERP
- Update Time : 04:11:36 pm, Saturday, 1 August 2026
- 3
Tag :
Popular Post






















