5:11 am, Saturday, 1 August 2026

৫ আগস্ট রাজধানীতে জামায়াত জোটের সমাবেশ

  • MIT ERP
  • Update Time : 04:06:57 am, Saturday, 1 August 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টনে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনের সামনে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এর আগে সন্ধ্যা ৭টায় একই স্থানে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শুরু হয়। বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ বলেন, ২৫ জুলাই সিলেট বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে ১১-দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি শেষ হয়েছে। নতুন কর্মসূচি নির্ধারণে লিয়াজোঁ কমিটির বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। ৩ আগস্ট বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে কর্মসূচি চূড়ান্ত করা হবে। লিয়াজোঁ কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মাজেদ আতহারী ও বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। বৈঠকে সভাপতিত্ব করেন ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। তবে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেউ বৈঠকে উপস্থিত ছিলেন না। বৈঠকে সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের ওপর বিএনপির সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১-দলীয় ঐক্য ও এর শরিক দলগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে। এ সময় সিলেট ও হবিগঞ্জে এনসিপির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা ন্যক্কারজনক। কারো বক্তব্যে দ্বিমত থাকলে রাজনৈতিকভাবে তার জবাব দেওয়া যায়। কিন্তু রাজনৈতিক বক্তব্যকে সন্ত্রাসী কায়দায় মোকাবিলা করা বিগত ফ্যাসিবাদের পুনরাবৃত্তি। সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে উল্লেখ করে হামিদুর রহমান আযাদ বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে সরকার এখন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। হামিদুর রহমান অভিযোগ করেন, যুবদল, ছাত্রদল ও বিএনপির লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা এনসিপির ওপর হামলা করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে সরকারের জনবিরোধী কর্মকা-ের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

৫ আগস্ট রাজধানীতে জামায়াত জোটের সমাবেশ

Update Time : 04:06:57 am, Saturday, 1 August 2026