5:11 am, Saturday, 1 August 2026

নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিচ্ছন্নতা দেখলেন প্রধানমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 04:01:33 am, Saturday, 1 August 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ছুটির দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঘুরে দেখেন। দেশে এই প্রথম সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত এ কাজ করে যাচ্ছেন। তারেক রহমানের এমন জনকল্যাণমুখী কর্মকা- প্রকাশ্যে আসতেই সাধারণ নাগরিকদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। তাদের মতে, সরকারপ্রধান হিসেবে এমন কাজ নাগরিকদের উৎসাহ দেয়। সরকারি কর্মচারী ও রাজনৈতিক নেতাকর্মীরা তাদের দায়িত্ব পালন ও সেবায় উদ্বুদ্ধ হন। এর আগে গত বৃহস্পতিবার সারা দিনের কর্মব্যস্ততা শেষে রাতের ঢাকা দেখতে উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সে সময়ও তিনি নিজে গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য নিশ্চিত করেন। জাহিদুল ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন, তিনি রাজধানী ঢাকাকে একটি ‘ক্লিন সিটি’ হিসেবে দেখতে চান। এ লক্ষ্যেই তিনি সিটি করপোরেশনের সড়কগুলোর বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করছেন। প্রধানমন্ত্রী শুক্রবার বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গতকাল সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়ি শ্যামলী এলাকা অতিক্রম করে। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত, শেওড়াপাড়াসহ বিভিন্ন এলাকার সড়ক ঘুরে দেখেন। প্রায় আড়াই ঘণ্টার বেশি সময় পরিদর্শন শেষে মাগরিবের নামাজের সময় তিনি গুলশানের বাসায় ফিরে যান বলে জানান উপ-প্রেস সচিব। প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী। অন্যদিকে, গত বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটের দিকে নিজে গাড়ি চালিয়ে নগর পরিদর্শনে বের হন তারেক রহমান। মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি সংসদ ভবন এলাকায় যান। সেখান থেকে ক্যান্টনমেন্ট হয়ে মহাখালী এবং পরে বনানী চেয়ারম্যানবাড়ি এলাকা পরিদর্শন করেন। এরপর বনানী হয়ে গুলশানের বাসভবনে ফিরে যান। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি, যান চলাচল ও নগরসেবার সামগ্রিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নাগরিক সেবার তথ্য নেন এবং ঢাকার সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী গাড়িতে বসেই উত্তর সিটির প্রশাসককে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা গাড়িবহরে উপস্থিত ছিলেন। সুজন মাহমুদ আরও জানান, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল থেকে সচিবালয়ে ব্যস্ত সময় পার করেন। রাতে সেখান থেকে বের হয়ে উত্তর সিটির প্রশাসককে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা ও পরিচ্ছন্নতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও একইভাবে রাতের বেলা রাজধানী পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। সে সময় কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়। প্রধানমন্ত্রীর এমন ঝটিকা পরিদর্শনের ফলে নগরীর সেবামূলক কার্যক্রম ও প্রশাসনিক তৎপরতা আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিচ্ছন্নতা দেখলেন প্রধানমন্ত্রী

Update Time : 04:01:33 am, Saturday, 1 August 2026