ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিকৃত ও অবমাননাকর’ ভিডিও এবং ছবি ছড়ানোর অভিযোগে সোশ্যাল মিডিয়া কোম্পানি মেটার ভারতপ্রধান অরুণ শ্রীনিবাস এবং বেশ কয়েকটি ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি দেশটিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজিপি) আন্দোলন চলাকালে সামাজিক মাধ্যমে ছড়ানো বেশ কিছু পোস্টের জেরে হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ এই মামলা নথিভুক্ত করেছে। ব্যবসায়ী এস অরবিন্দ রেড্ডি এবং তেলেঙ্গানার বিজেপি কর্মী টি সাইকিরণ গৌড়ের পৃথক লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ নেয়। অভিযোগকারীরা বলছেন, সামাজিক মাধ্যম ব্যবহারের সময় তারা প্রধানমন্ত্রী মোদিকে লক্ষ্য করে তৈরি করা একাধিক ‘অশালীন ও বিভ্রান্তিকর’ ভিডিও দেখতে পান। তাদের দাবি, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল কারসাজির মাধ্যমে’ তৈরি এসব কনটেন্ট ছড়ানো হয়েছে জনমনে ‘অসন্তোষ ও সহিংসতা’ উসকে দেওয়ার উদ্দেশ্যে। মামলার পাশাপাশি চলতি সপ্তাহের শুরুর দিকে আরেকটি ঘটনার জেরে ভারত সরকারের তীব্র তোপের মুখে পড়ে মেটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিও সাময়িকভাবে ‘ব্লক’ হয়ে যাওয়ার পর ওই পরিস্থিতির সৃষ্টি হয়। পরে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টের পোস্টগুলোর সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় মেটা। এনডিটিভি জানিয়েছে, মেটার নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট সংক্রান্ত বা তাকে কেন্দ্র করে স্পর্শকাতর কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে অন্তত দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা তা পর্যালোচনা করবেন। একই সঙ্গে সামাজিক মাধ্যমের নীতি ও কনটেন্ট নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে আলোচনা করতে চলতি সপ্তাহের শেষের দিকে ভারত সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে মেটার একটি প্রতিনিধি দল। দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন এবং ২০ জুলাইয়ের ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে প্রচারিত ‘উসকানিমূলক পোস্টের’ বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশও। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ছড়িয়ে দেওয়ার ঘটনায় কয়েকটি অনলাইন নিউজ পোর্টালসহ একাধিক সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট চিহ্নিত করেছে তারা। এর অংশ হিসেবে বিতর্কিত কনটেন্টগুলো মুছে ফেলার নির্দেশ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়েছে।
5:11 am, Saturday, 1 August 2026
শিরোনাম :
মেটার ভারতপ্রধানের বিরুদ্ধে মামলা
-
MIT ERP
- Update Time : 04:11:13 am, Saturday, 1 August 2026
- 3
Tag :
Popular Post









