5:14 am, Saturday, 1 August 2026

বিআইডব্লিউটিএ নারীকাণ্ডে বরখাস্ত সেই আরিফকে অন্য বিভাগে পদায়ন

  • MIT ERP
  • Update Time : 03:51:30 am, Saturday, 1 August 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ক্লিপ প্রকাশের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে এবার ক্রয় ও সংরক্ষণ বিভাগের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। সম্প্রতি বিআইডব্লিউটিএ থেকে এ বিষয়ে দাপ্তরিক আদেশ জারি করা হয়েছে। অভিযোগ রয়েছে, বিএনপির শীর্ষপর্যায়ের দুজন নেতার জোর সুপারিশের কারণেই তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়। গত ২৩ জুন বিভিন্ন সামাজিক মাধ্যমে বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ কে এম আরিফ উদ্দিনের একটি ভিডিও ভাইরাল হয়, যাতে দেখা যায় একটি রুমে এক নারীর সঙ্গে অর্ধনগ্ন অবস্থায় তিনি শুয়ে আছেন। এ ঘটনায় নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে আরিফ উদ্দিনকে বরখাস্ত করা হয়। একই সঙ্গে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তখন জারি করা আদেশে বলা হয়েছিল, আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ক্লিপের কারণে কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধিমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের অভিযোগে বিধি ৪১(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বিআইডব্লিউটিএ নারীকাণ্ডে বরখাস্ত সেই আরিফকে অন্য বিভাগে পদায়ন

Update Time : 03:51:30 am, Saturday, 1 August 2026