3:11 am, Saturday, 1 August 2026

বাগাতিপাড়ায় গোডাউনের মালামাল চুরি

  • MIT ERP
  • Update Time : 02:11:24 am, Saturday, 1 August 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাগাতিপাড়ায় একই রাতে নির্মাণসামগ্রীর গোডাউন এবং পৃথক দুটি পুকুরপাড় থেকে বৈদ্যুতিক মোটর ও অন্যান্য মালামাল চুরির ঘটনা ঘটেছে। এতে মোট প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে জিগরী ম-লপাড়া গ্রামের বসুপাড়া মন্দির থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে ভাই-বোন ট্রেডার্সের টিনের গোডাউনে চুরির ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, চোরের দল প্রথমে গোডাউনের বৈদ্যুতিক মিটারের সংযোগ বিচ্ছিন্ন ও সিসি ক্যামেরা ভেঙে ফেলে। পরে শাটারের তালা ভেঙে প্রবেশ করে প্রায় ১৫০ বান্ডিল ঢেউটিন, ৫৭টি সিমেন্ট শিট, বিভিন্ন স্যানিটারি সামগ্রী এবং গোডাউনে সংরক্ষিত অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। গোডাউনটির মালিক ক্ষিদ্র মালঞ্চি মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা মৃত ছহির উদ্দিনের ছেলে আলাউদ্দিন সরকার ওরফে আলাল মেম্বুর। এ ছাড়া তার বোন মহিমা খাতুনের সংরক্ষিত দুটি ওয়্যার ড্রপ, স্টিলের বাক্সে রাখা গৃহস্থালি সামগ্রীও চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এদিকে একই রাতে ক্ষিদ্র মালঞ্চি দহপাড়া এলাকার আব্দুল হাকিমের পুকুরপাড় থেকে সাবমারসিবল পানির মোটর ও হাফ কয়েল বৈদ্যুতিক তার চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা। এ ছাড়া বসুপাড়া মন্দিরসংলগ্ন সরকারি লিজ নেওয়া পুকুরপাড় থেকে আসাদুজ্জামান লাভলুর পানির মোটর ও কয়েল বৈদ্যুতিক তার চুরি হয়েছে, যার আনুমানিক দাম ১৮ হাজার টাকা। ভুক্তভোগীদের দাবি, সব মিলিয়ে চুরি হওয়া মালামালের আনুমানিক দাম প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা। ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। ওসি আব্দুল হান্নান জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বাগাতিপাড়ায় গোডাউনের মালামাল চুরি

Update Time : 02:11:24 am, Saturday, 1 August 2026