5:14 am, Saturday, 1 August 2026

চার দিনে পাহাড়, নদী, চা-বাগান

  • MIT ERP
  • Update Time : 03:06:42 am, Saturday, 1 August 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আকাশ তখন সারাদিনই মেঘে ঢাকা, আর প্রকৃতি যেন বৃষ্টির অপেক্ষায় নীরবে শ্বাস নিচ্ছিল। দীর্ঘদিনের পরিকল্পনার পর অবশেষে আমি, আমার দুই বন্ধু এবং এক ছোট ভাই মিলে বেরিয়ে পড়লাম চার দিনের সিলেট ভ্রমণে। ব্যস্ত নগরজীবন থেকে কয়েক দিনের মুক্তি, বর্ষার ভেজা প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানো আর নতুন অভিজ্ঞতা অর্জনের আকাক্সক্ষাই ছিল আমাদের সফরের মূল উদ্দেশ্য। রাতভর ট্রেনযাত্রার পর ভোরে যখন সিলেটের সীমানায় প্রবেশ করছিলাম, তখন জানালার বাইরে ধীরে ধীরে ফুটে উঠছিল বর্ষার সকালের রূপ। রাস্তার দুপাশে টানা বৃষ্টিতে ধুয়ে যাওয়া সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম, বাঁশঝাড়, জলভরা খাল আর নদীর ওপর ছড়িয়ে থাকা কুয়াশা-মেশানো বৃষ্টির পর্দা দেখে মনে হচ্ছিল, আমরা যেন ধীরে ধীরে এক জীবন্ত ছবির ভেতরে প্রবেশ করছি। বাসের সবাই তখনো আধোঘুমে, কিন্তু আমাদের চোখে তখন নতুন শহর আর ভেজা প্রকৃতি দেখার উত্তেজনা। জাফলং : বৃষ্টিভেজা পাহাড়ের ছায়ায় প্রথম সকাল প্রথম গন্তব্য ছিল জাফলং। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে যখন সেখানে পৌঁছালাম, চোখের সামনে খুলে গেল এক অপার্থিব দৃশ্য। মেঘালয়ের পাহাড় তখন মেঘে ঢেকে আছে, আর তার পাদদেশ দিয়ে বয়ে চলেছে বৃষ্টিভেজা স্বচ্ছ পিয়াইন নদী। নদীর বুকজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য পাথর বৃষ্টির ফোঁটায় চকচক করছিল, যেন প্রকৃতি নিজেই তাদের ধুয়ে-মুছে নতুন করে সাজিয়ে দিয়েছে। আমরা চারজন নদীর তীরে অনেকটা সময় কাটালাম। ছোট ভাইয়ের আনন্দ ছিল দেখার মতো। সে ভেজা পাথরের ওপর পা ফেলে একের পর এক পাথর কুড়িয়ে সংগ্রহ করছিল, আর আমরা পাহাড়কে পেছনে রেখে স্মৃতিবন্দি করছিলাম অসংখ্য ছবি। পাহাড় থেকে নেমে আসা ঠান্ডা বাতাস মুখে লাগছিল, আর নদীর কলকল শব্দের সঙ্গে বৃষ্টির টুপটাপ ধ্বনি মিশে তৈরি করছিল প্রকৃতির এক অনবদ্য সুর। সাদা পাথর : স্বচ্ছ জলের বিস্ময় পরদিন সকালে আমরা রওনা দিলাম সাদা পাথরের উদ্দেশে। নৌকায় চড়ে নদী পার হওয়ার সময় চারপাশের পাহাড়ি পরিবেশ মনকে অন্যরকম প্রশান্তি দিচ্ছিল। আকাশ তখনো মেঘলা, আর মাঝেমধ্যে হালকা বৃষ্টি এসে নদীর বুকে ছোট ছোট ঢেউ তুলছিল। স্বচ্ছ পানির নিচে সাদা পাথরের বিস্তৃতি দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই নিজের সৌন্দর্য সাজিয়ে রেখেছে। আমরা কিছুক্ষণ পানিতে নেমে হাঁটলাম। বর্ষার ঠান্ডা পানি শরীর কাঁপিয়ে দিলেও সেই অনুভূতির সঙ্গে তুলনা চলে না। বন্ধুদের সঙ্গে হাসি-ঠাট্তা, ছবি তোলা আর নির্মল প্রকৃতির মাঝে কাটানো কয়েক ঘণ্টা ছিল পুরো সফরের অন্যতম সেরা সময়। বৃষ্টির ফোঁটা যখন মাথায় এসে পড়ছিল, তখন মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদেরও এই সৌন্দর্যের অংশ করে নিচ্ছে। রাতারগুল : নীরবতার রাজ্যে সাদা পাথর থেকে আমরা চলে গেলাম রাতারগুল সোয়াম্প ফরেস্টে। ছোট নৌকায় চেপে ধীরে ধীরে বনের ভেতরে ঢুকতেই যেন অন্য এক জগতে প্রবেশ করলাম। চারদিকে পানি, তার মাঝখানে দাঁড়িয়ে থাকা গাছ আর বর্ষার স্যাঁতসেঁতে নিস্তব্ধ পরিবেশ। নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। চারপাশে বৃষ্টির পর জমে থাকা পানির ওপর গাছের ছায়া পড়ে এক রহস্যময় আবহ তৈরি করেছিল। ঠিক সেই সময় নৌকা চালানো এক কিশোর হঠাৎ মৃদু কণ্ঠে একটি লোকগান গাইতে শুরু করল। তার কণ্ঠস্বর ভেসে বেড়াচ্ছিল জল আর গাছের ফাঁকে ফাঁকে। চারপাশের নিস্তব্ধতার সঙ্গে সেই সুর এমনভাবে মিশে গিয়েছিল যে আমরা কেউ আর কথা বলিনি। শুধু শুনেছি, অনুভব করেছি। গান শেষ হলে আমরা তাকে ধন্যবাদ জানালাম। তার লাজুক হাসি আজও আমার চোখে ভাসে। মালিনিছড়া : চায়ের সুবাসে মোড়ানো সবুজ বিকেল তৃতীয় দিনে গেলাম মালিনিছড়া চা-বাগানে। যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। সারিবদ্ধ চা-গাছ, পাহাড়ি ঢাল আর বৃষ্টিতে ভেজা চা-শ্রমিকদের কর্মচাঞ্চল্য এক অপূর্ব দৃশ্যের জন্ম দিয়েছিল। বাগানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল, সবুজেরও কত রকম ভাষা আছে। হালকা বাতাসে চা-পাতার দোল আর দূরের পাখির ডাক পুরো পরিবেশকে আরও মায়াবী করে তুলেছিল। বৃষ্টির পর ভেজা মাটির গন্ধ আর চা-পাতার সুবাস মিশে এক অনন্য অনুভূতি তৈরি করেছিল। আমরা সেখানে বসে গরম চা পান করলাম। সিলেটের চায়ের স্বাদ যেন অন্যরকম সুগন্ধে ভরপুর, অথচ খুবই কোমল। কিন ব্রিজ : ইতিহাসের সাক্ষী বিকেলে আমরা ঘুরতে গেলাম সিলেট শহরের ঐতিহাসিক কিন ব্রিজে। সুরমা নদীর ওপর দাঁড়িয়ে থাকা লাল রঙের এই সেতুটি সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক। বর্ষার পানিতে নদী তখন আরও ভরাট, আরও জীবন্ত। আকাশের মেঘ আর নদীর ঢেউ মিলে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করেছিল। সন্ধ্যার আলো যখন ধীরে ধীরে নেমে আসছিল, তখন নদীর বুকে পড়া ম্লান সোনালি আভা আর ধীরে চলা নৌকাগুলো মিলিয়ে এক শান্ত, বিষণ্ন অথচ সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল। আমরা অনেকক্ষণ সেতুর ওপর দাঁড়িয়ে সেই দৃশ্য দেখলাম, যেন সময়ও সেখানে এসে একটু থেমে গিয়েছিল। হরিপুর গ্যাস ফিল্ড : প্রকৃতি ও উন্নয়নের গল্প শেষ দিনে আমরা গেলাম হরিপুর গ্যাস ফিল্ডে। দেশের জ্বালানি ইতিহাসের গুরুত্বপূর্ণ এই স্থানটি কাছ থেকে দেখার অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ আলাদা। চারপাশের সবুজ প্রকৃতির মাঝেও উন্নয়নের এক নীরব গল্প যেন লুকিয়ে আছে এখানে। বর্ষার আকাশ, ভেজা মাটি আর দূরের গাছপালা মিলিয়ে পুরো এলাকাটি এক শান্ত অথচ শক্তিশালী আবহ তৈরি করেছিল। ফেরার পথে আরও কিছু প্রিয় মুহূর্ত ফেরার পথে মামাবাড়িতে কিছু সময় কাটানো যেন ভ্রমণের শেষ উপহার। অনেকদিন পর মামা-মামি ও আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। সেখানেই দেখা হলো আমার এক ভাইয়ের সঙ্গে। গল্প, হাসি আর স্মৃতিচারণে কখন যে সময় কেটে গেল, টেরই পাইনি। সিলেট ছাড়ার আগে আমরা টাটকা চা-পাতা কিনে নিয়েছিলাম। মনে হয়েছিল, শুধু স্মৃতি নয়, সিলেটের বর্ষাভেজা সুবাসও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আজও সেই চায়ের ঘ্রাণ পেলেই চোখের সামনে ভেসে ওঠে জাফলংয়ের মেঘঢাকা পাহাড়, সাদা পাথরের স্বচ্ছ জল, রাতারগুলের নৌকা, মালিনিছড়ার ভেজা সবুজ আর সুরমা নদীর ওপরে দাঁড়িয়ে থাকা কিন ব্রিজ। যে স্মৃতি কখনো মুছে যাবে না কিছু ভ্রমণ শুধু দর্শনীয় স্থান দেখার জন্য নয়, বরং নিজের ভেতরে নতুন অনুভূতির জন্ম দেয়। সিলেটের এই চার দিনের সফর আমাকে শিখিয়েছে বর্ষার সৌন্দর্য যতটা চোখে ধরা পড়ে, তার চেয়েও বেশি জায়গা করে নেয় হৃদয়ে। বন্ধুদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত, ছোট ভাইয়ের উচ্ছ্বাস, নৌকাচালক কিশোরের গান, মামাবাড়ির আন্তরিকতা আর সিলেটের চায়ের সুবাস সব মিলিয়ে এই ভ্রমণ আমার জীবনের এক অমূল্য সম্পদ হয়ে থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

চার দিনে পাহাড়, নদী, চা-বাগান

Update Time : 03:06:42 am, Saturday, 1 August 2026