1:43 pm, Saturday, 1 August 2026

জৈন্তাপুরে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য

  • MIT ERP
  • Update Time : 12:36:12 pm, Saturday, 1 August 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে আবারও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাঙা কাচে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দুজন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে তার গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গাড়ির কাচ ভাঙচুর করলে ভাঙা কাচে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজন আহত হন। তাদের দুজনেরই হাত কেটে রক্তপাত হয়েছে বলে পোস্টে দাবি করা হয়। এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা এনসিপির সভাপতি জাকারিয়া লাদেন বলেন, হরিপুর বাজারে অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে ঐতিহাসিক সমাবেশ সফল করে সিলেটে ফেরার পথে হরিপুর ও জৈন্তিয়া গেটের মধ্যবর্তী এলাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। এতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দুজন আহত হন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যদিকে, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এনসিপির নেতৃবৃন্দ হরিপুরের সমাবেশ শেষে গাড়িবহর নিয়ে চিকনাগুল এলাকা ত্যাগ করার সময় তিনি নিজ এলাকায় অবস্থান করছিলেন। পরে সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা চিকনাগুল বাজারের পাশে হামলার অভিযোগ করেন। তার দাবি, এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। চিকনাগুল এলাকায় তাদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তা তাদের গাড়িবহরের সঙ্গে ছিল। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, কর্মসূচি শেষে হরিপুর থেকে এনসিপির গাড়িবহরের সামনে ও পেছনে পুলিশের প্রোটোকল ছিল। পুলিশ সদস্যরা তাদের সসম্মানে নিরাপদে জৈন্তিয়া গেট পর্যন্ত পৌঁছে দেন। এ সময় গাড়িবহর কোথাও এক সেকেন্ডের জন্যও থামেনি। এ ছাড়া পথে ইটমারা বা কোনো হামলার বিষয়ে নেতৃবৃন্দ পুলিশকে অবহিত করেননি এবং এমন কোনো অভিযোগের ঘটনাও জানানো হয়নি বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

জৈন্তাপুরে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য

Update Time : 12:36:12 pm, Saturday, 1 August 2026