চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাঁচতলা ভবনের বারান্দা থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৩) নামের এক শিশু নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল কবিরের দোকান সংলগ্ন গুলবাহার বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবির উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির বাসিন্দা মোহাম্মদ দিলোয়ারের ছেলে। জীবিকার তাগিদে পরিবারসহ তিনি ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে সবার অগোচরে আবির বারান্দায় চলে যায়। বারান্দায় কোনো নিরাপত্তা গ্রিল না থাকায় অসতর্ক অবস্থায় সে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বহুতল ভবনের বারান্দায় নিরাপত্তা গ্রিল না থাকলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ভবনে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
2:57 pm, Saturday, 1 August 2026
শিরোনাম :
নিরাপত্তাহীন বারান্দা কেড়ে নিল শিশু আবিরের জীবন
-
MIT ERP
- Update Time : 01:36:25 pm, Saturday, 1 August 2026
- 3
Tag :
Popular Post




















