ফটিকছড়িতে জমিতে ধানের চারা রোপণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার লেলাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম নেত্রকোনা জেলার রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি জীবিকার তাগিদে ফটিকছড়িতে কৃষিশ্রমিকের কাজ করতে এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মুস্তাকিমসহ তিন শ্রমিক লেলাং ইউনিয়নের সন্যাসীরহাট সংলগ্ন কৃষিজমিতে ধানের চারা রোপণ করতে নামেন। আগে থেকেই বিদ্যুতের তার ছিঁড়ে জমির পানিতে পড়ে ছিল, যা শ্রমিকেরা খেয়াল করেননি। কাজ করার একপর্যায়ে ঘটনাস্থলেই মুস্তাকিমের মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আজম বলেন, জমিতে বিদ্যুতের ছেঁড়া তার পড়ে ছিল। শ্রমিকেরা তা না দেখে কাজ করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। ওসি রবিউল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
5:15 am, Saturday, 1 August 2026
শিরোনাম :
ফটিকছড়িতে জমিতে ধানের চারা রোপণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
-
MIT ERP
- Update Time : 01:51:14 am, Saturday, 1 August 2026
- 2
Tag :
Popular Post










