ব্যক্তিজীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় পোস্ট দিয়ে ভক্তদের কৌতূহলে রাখেন তিনি। এবারও তেমনই এক আবেগঘন বার্তা দিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেছেন প্রভা। ছবিগুলোতে সফট প্যাস্টেল রঙের পোশাক, মিনিমাল মেকআপ এবং স্নিগ্ধ এথনিক লুকে ধরা দিয়েছেন তিনি। খোলা চুলে গোলাপি-সাদা সালোয়ার-কামিজে তার উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। তবে প্রতিবারের মতো ছবির চেয়েও বেশি আলোচনায় এসেছে তার ক্যাপশন। সেখানে প্রভা লিখেছেন, ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি। আবার দেখা হবে— সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।’ কার উদ্দেশে এমন আবেগঘন বার্তা লিখেছেন, সে বিষয়ে কিছুই জানাননি অভিনেত্রী। ফলে পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকের ধারণা, প্রিয় কোনো মানুষকে উদ্দেশ্য করেই হয়তো এই কথাগুলো লিখেছেন। তবে এ বিষয়ে প্রভার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রকাশিত ছবিগুলোতে কখনো পার্কের বেঞ্চে বসে, কখনো ফুলের দিকে হাত বাড়িয়ে, আবার কখনো রাস্তার পাশে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে তাকে। সব মিলিয়ে তার স্বাভাবিক ও নান্দনিক উপস্থিতি ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন প্রভা। সম্প্রতি তিনি নির্মাতা ফয়েজ আহমেদ রেজা পরিচালিত ‘লুক আ লাইক’ শিরোনামের একটি ফিকশনে অভিনয় করেছেন। ফিকশনটি শিগগিরই বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
7:39 pm, Saturday, 1 August 2026
শিরোনাম :
‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’, রহস্যময় বার্তায় আলোচনায় প্রভা
-
MIT ERP
- Update Time : 06:35:39 pm, Saturday, 1 August 2026
- 4
Tag :
Popular Post




















