3:48 am, Thursday, 30 July 2026

আইনি বিপাকে সোহম

  • MIT ERP
  • Update Time : 02:41:36 am, Thursday, 30 July 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আবার বিপাকে পড়লেন টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী। লাখ লাখ টাকার প্রতারণা এবং এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো টালিগঞ্জের চারু মার্কেট থানায়। এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন অভিযোগকারী ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম। ওই ব্যবসায়ী জানিয়েছেন, টালিগঞ্জের বিখ্যাত অভিনেতা সোহম চক্রবর্তী একটি সিনেমার জন্য ২০২১ সালে তার কাজ থেকে ৬৮ লাখ টাকা নিয়েছিলেন। প্রথমে সিনেমার নাম রাখা হয়েছিল ‘মানিকজোড়’, পরে পাল্টে রাখা হয় ‘পাকা দেখা’। সিনেমাটি বড় পর্দায় মুক্তি পেয়েছিল, বেশ ভালো ব্যবসা হয়েছিল। কিন্তু লাভের অংশ চাইতে গেলেই মুখ ঘুরিয়ে নেন সোহম। শাহিদ বলেন, ‘সোহমের সহকারি অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে একদিন আমার দেখা হয়েছিল সাউথ সিটি মলে। আমি যে টাকা পাই সেটা চাইতে গেলে আমাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। আমাকে বলা হয় যে আমি যদি টাকা চাই তাহলে সমস্যায় পড়ে যাব। বলা হয়েছিল বিধায়ককে চাপ দিলে আমার অবস্থা খারাপ করে দেওয়া হবে। পরে আমি সোহমের সঙ্গে দেখা করেছিলাম কিন্তু উনি জানিয়ে দিয়েছিলেন যে টাকা দিতে পারবেন না।’ ব্যবসায়ীর অভিযোগ, ঘটনাটি যখন ঘটে সেই সময় সোহম বিধায়ক ছিলেন। পরবর্তীকালে জানা যায় পাকা দেখার সিনেমার স্যাটেলাইট স্বত্ব বিক্রি করেছিলেন সোহম কিন্তু সে টাকাও দিতে অস্বীকার করেছিলেন অভিনেতা। মোটের ওপর, ওই ব্যবসায়ী যে অর্থ পান সেটা কোনোভাবেই দিতে চান না সোহম। তবে এই প্রথমবার নয়, চলতি বছর জুন মাসে এই একই অভিযোগ উঠেছিল সোহমের বিরুদ্ধে। সোহমের সংস্থা সোহম এন্টারটেইনমেন্ট- এ বিনিয়োগ করার জন্য শোভনকে ১ কোটি ৫ লাখ টাকা দিয়েছিলেন কৌশিক কর্মকার নামে এক ব্যবসায়ী। একটি সিনেমার জন্য সেই টাকা চেয়েছিলেন সোহম, কিন্তু পরবর্তীকালে সিনেমাটি তৈরি হয়নি, সোহমও অভিনয় করেননি। কিন্তু সে টাকাও ফেরত দেয়নি তিনি। বরং বিধায়কের পরিচয় দিয়ে একাধিকবার ওই ব্যবসায়ীকে হুমকি দিয়েছিলেন সোহম চক্রবর্তী। তবে ব্যবসায়ী শাহিদের অভিযোগ নিয়ে সোহমের মন্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

আইনি বিপাকে সোহম

Update Time : 02:41:36 am, Thursday, 30 July 2026