4:40 am, Thursday, 30 July 2026

জিয়াউলের মিরপুরের ফ্ল্যাটে দুদকের অভিযান

  • MIT ERP
  • Update Time : 03:26:35 am, Thursday, 30 July 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের মিরপুর ডিওএইচএসের ফ্ল্যাটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সকাল থেকে দুদকের একটি বিশেষ দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালনা করে। এদিন রাত সোয়া ৯টায় আদালতের আদেশে ওই ফ্ল্যাটে থাকা বিভিন্ন মালামালের তালিকা (ইনভেন্টরি) তৈরির কাজ শুরু করছিল সংস্থাটি। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, সংস্থার উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি দল মিরপুর ডিওএইচএসের ওই ফ্ল্যাটে ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করছে। এর আগে গত ২০ জুলাই নারায়ণগঞ্জের জলসিঁড়ি আবাসন প্রকল্পে জিয়াউল আহসানের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটেও একই ধরনের অভিযান চালিয়েছিল দুদক। সে সময় ওই ফ্ল্যাট থেকে সাদা সোনা, বিভিন্ন অলংকার, দামি আসবাব, ইলেকট্রনিক পণ্য, শোপিস ও অন্যান্য মূল্যবান ব্যবহার্য সামগ্রী জব্দের দাবি করে সংস্থাটি। জিয়াউল আহসানের স্থাবর সম্পত্তির তত্ত্বাবধান নিশ্চিত করতে গত ২৭ জানুয়ারি আদালত তার ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ক্রোক করা সম্পত্তিগুলোর জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং গণপূর্ত বিভাগকে রিসিভার (তত্ত্বাবধায়ক) হিসেবে নিয়োগ দেন। এর আগে গত বছরের ২৪ এপ্রিল ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে জিয়াউল আহসানের প্রায় ১৮ কোটি টাকার জমি, বাড়ি ও ফ্ল্যাট ক্রোক এবং তার ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ২০২৫ সালের ২৩ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। প্রসঙ্গত, জিয়াউল আহসান সর্বশেষ টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০২৪ সালের ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে বন্দি রয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

জিয়াউলের মিরপুরের ফ্ল্যাটে দুদকের অভিযান

Update Time : 03:26:35 am, Thursday, 30 July 2026