5:16 am, Thursday, 30 July 2026

সড়ক খুঁড়তে গিয়ে মিলল ৩ মর্টার শেল

  • MIT ERP
  • Update Time : 04:21:09 am, Thursday, 30 July 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সড়ক খোঁড়ার সময় মাটির নিচ থেকে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজ-সংলগ্ন টিএটি অফিস সড়কের পানির লাইনের উন্নয়নকাজ চলাকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পানির লাইন সংস্কারের জন্য শ্রমিকেরা মাটি খুঁড়ছিলেন। এ সময় তারা প্রায় দুই থেকে তিন ফুট নিচে পাশাপাশি ধাতব আকৃতির তিনটি বস্তু দেখতে পান। পরে এগুলো বিস্ফোরক বস্তু সন্দেহ হলে সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় আতঙ্কে কয়েকজনকে ছোটাছুটি করতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রামগতি থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলগুলো ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। তারা সাধারণ মানুষকে ঘটনাস্থলের কাছাকাছি না যাওয়ারও পরামর্শ দেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো মর্টার শেল। তবে এগুলো অনেক পুরোনো কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কারণ, অনেক পুরোনো হলে সাধারণত মর্টার শেলে জং ধরে যাওয়ার কথা, কিন্তু এগুলোতে তেমন জং দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে কিছুটা দ্বিধা রয়েছে। তিনি আরও বলেন, সেনাবাহিনী ও পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর নিরাপদ স্থানে মর্টার শেলগুলো নিয়ে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করবেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সড়ক খুঁড়তে গিয়ে মিলল ৩ মর্টার শেল

Update Time : 04:21:09 am, Thursday, 30 July 2026