6:23 am, Thursday, 30 July 2026

দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

  • MIT ERP
  • Update Time : 05:06:07 am, Thursday, 30 July 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষা প্রসারের লক্ষ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে প্রশাসনের উদ্যোগে ইউএনও তমালিকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম, গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, উথরাইল ইউপির চেয়ারম্যান রুহুল আমিন। অনুষ্ঠানে প্রাথমিক ৮৯, মাধ্যমিক ৫৩ ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩২ জনসহ ১৭৪ শিক্ষার্থীর মাঝে সর্বমোট ৭ লাখ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ ছাড়াও ২৭ শিক্ষার্থীকে বাইসাইকেল, ১৮ জনকে সেলাই মেশিন ও গৃহহীন ৫ জনকে নতুন নির্মিত বাড়ি হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

Update Time : 05:06:07 am, Thursday, 30 July 2026