9:09 am, Friday, 31 July 2026

পাবনায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 05:40:35 am, Thursday, 30 July 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে পাবনায় ন্যূনতম মজুরি বাস্তবায়ন, শিশুশ্রম নিরসন এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পাবনার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এ সভায় ন্যূনতম মজুরি হার প্রদান ও বাস্তবায়ন, শিশুশ্রম নির্মূল এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তব্য দেন উপমহাপরিদর্শক শেখ আসাদুজ্জামান, শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) ইমাম হোসাইন, শ্রম পরিদর্শক (সাধারণ) শাখাওয়াৎ হোসেন ও রঞ্জু আহম্মেদ, চেম্বার পরিচালক হারুন অর রশিদ, স্কয়ার টয়লেট্রিজ সিনিয়র ম্যানেজার হারুন অর রশিদ, জেলা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ প্রামাণিক বাচ্চু, বাংলা টিভির এসএম আলম। সভায় বক্তারা শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, শিশুশ্রম মুক্ত কর্ম পরিবেশ গড়ে তোলা এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

পাবনায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

Update Time : 05:40:35 am, Thursday, 30 July 2026