সারাদিনের কর্মব্যস্ততা শেষে রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৯টা ১০ মিনিটের দিকে তিনি পরিদর্শনে বের হন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি সংসদ ভবন এলাকায় যান। সেখান থেকে ক্যান্টনমেন্ট হয়ে মহাখালী এবং পরে বনানী চেয়ারম্যানবাড়ি এলাকা পরিদর্শন করেন। এরপর বনানী হয়ে গুলশানের বাসভবনে ফিরে যান। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী গাড়িতে বসেই উত্তর সিটির প্রশাসককে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা গাড়িবহরে উপস্থিত ছিলেন। সুজন মাহমুদ আরও জানান, প্রধানমন্ত্রী সকাল থেকে সচিবালয়ে ব্যস্ত সময় পার করেন। রাতের দিকে সেখান থেকে বের হয়ে উত্তর সিটির প্রশাসককে সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা ও পরিচ্ছন্নতার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।
4:41 am, Friday, 31 July 2026
শিরোনাম :
নিজে গাড়ি চালিয়ে রাতের ঢাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
-
MIT ERP
- Update Time : 04:16:23 am, Friday, 31 July 2026
- 1
Tag :
Popular Post












