4:02 am, Friday, 31 July 2026

আমাকে ফাঁসি দিয়ে দেন: আদালতে ক্ষোভ প্রকাশ লতিফ সিদ্দিকীর

  • MIT ERP
  • Update Time : 02:56:15 am, Friday, 31 July 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলার অনুমতি না পাওয়ায় এবং পুলিশের আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সাবেক সদস্য মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকী। তিনি বলেছেন, আমাকে ফাঁসি দিয়ে দেন। আমার মৃত্যুতে সহায়তা করুন। এই আদালত পক্ষপাতদুষ্ট। গত বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা লতিফ সিদ্দিকীকে গতকাল বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশের একটি মাইক্রোবাসে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিপক্ষে কোনো জামিনের আবেদন না থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনে তাকে শাপলা চত্বরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২। শুনানি চলাকালে এজলাসের কাচঘেরা ডকে থাকা মাইক্রোফোন হাতে নিয়ে লতিফ সিদ্দিকী দাঁড়িয়ে বেশ কয়েকবার ট্রাইব্যুনালের দৃষ্টি আককর্ষণের চেষ্টা করেন। অন্তত চারবার তাকে বলতে শোনা যায়, মাননীয় আদালত, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। একপর্যায়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, উনি কে, তাকে কে অ্যালাও করেছে? আস্ক হিম টু স্টপ। তখন লতিফ সিদ্দিকীকে বলতে শোনা যায়, এই যদি হয় আদালত, আমি কোথায় যাব! এরপর ট্রাইব্যুনাল উঠে গেলে দায়িত্বরত একজন পুলিশ সদস্য ডকে দাঁড়িয়ে থাকা লতিফ সিদ্দিকীকে বসতে বলেন। তখন ওই পুলিশ সদস্যকে লতিফ সিদ্দিকী বলেন, আমি বসে থাকব না দাঁড়িয়ে থাকব, সেটা আমার ব্যাপার। তখন ওই পুলিশ সদস্য লতিফ সিদ্দিকীকে ধাক্কা দিয়ে ডকের ভেতরের দিকে ঠেলে দেন। লতিফ সিদ্দিকীর আইনজীবীরা তখন ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ করেন। এই পর্যায়ে লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী এসে পরিস্থিতি সামাল দেন। এরপর ডক থেকে নামিয়ে নেওয়ার সময় লতিফ সিদ্দিকীকে বলতে শোনা যায়, আমাকে ফাঁসি দিয়ে দেন। হাতকড়া পরিয়ে লতিফ সিদ্দিকীকে ডক থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কোনো নতুন কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

আমাকে ফাঁসি দিয়ে দেন: আদালতে ক্ষোভ প্রকাশ লতিফ সিদ্দিকীর

Update Time : 02:56:15 am, Friday, 31 July 2026