টাঙ্গাইলের ঘাটাইলে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) শাহিনা খাতুনের বিরুদ্ধে ভুল ও মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বাইচাইল গ্রামের মৃত রায়েজ উদ্দিনের ছেলে মো. আকবর হোসেন বাদী হয়ে গত ২০ এপ্রিল একই গ্রামের প্রতিবেশী ওসমান গণি, আবু হানিফ ও জোয়াদ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ১৫৭৮ নং দাগে ৫ শতাংশ ভূমি বেআইনিভাবে ভোগ করা হচ্ছে। আদালত সরেজমিনে তদন্তের নির্দেশ দিলে নায়েব শাহিনা খাতুন তদন্ত করে প্রতিবেদন জমা দেন এবং উল্লেখ করেন যে বাদী পক্ষ আড়াই বছর ধরে ওই ভূমিতে দখলে রয়েছে। তবে ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, প্রায় ১০০ বছর ধরে এই জমির প্রকৃত দখলদার বিবাদী পক্ষ। নায়েব উৎকোচ নিয়ে মনগড়া প্রতিবেদন দিয়েছেন বলে তাদের অভিযোগ। ইউপি সদস্য মো সেলিম মিয়া পুনঃতদন্তের দাবি জানিয়েছেন। নায়েব শাহিনা খাতুন ভুল স্বীকার করে বলেন প্রতিবেদন সংশোধনের সুযোগ রয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন জানিয়েছেন, বিবাদীপক্ষ নারাজি দিলে পুনঃতদন্তের ব্যবস্থা নেওয়া হবে।
2:00 am, Thursday, 30 July 2026
শিরোনাম :
নায়েবের বিরুদ্ধে ভুল প্রতিবেদন দেওয়ার অভিযোগ, প্রকৃত দখলদাররা বিপাকে
-
MIT ERP
- Update Time : 12:51:42 am, Thursday, 30 July 2026
- 10
Tag :
Popular Post

















