3:04 am, Thursday, 30 July 2026

গাঁজাসেবীর কামড়ে আহত দুই যুবক, ১৫ ফুটের গাঁজা গাছ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 01:47:07 am, Thursday, 30 July 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে অভিযুক্ত গাঁজাসেবী মনজু আলম (৫৫)-কে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছসহ গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন। এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনজু বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে। অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। পুলিশ ও বিজিবি জানায়, উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবি মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মনজুর নিজ বাড়িতে থাকা ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ জব্দ করা হয়। পুলিশ ও বিজিবির উপস্থিতি টের পেয়ে মনজু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় দুই যুবক রাতুল (২১) ও পারভেজ (২২) তাকে আটকানোর জন্য ঝাপটে ধরেন। এ সময় মনজু তাদের হাতে কামড় বসিয়ে রক্তাক্ত করে পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ ও বিজিবি সদস্যরা তাকে গাঁজা সেবনের সরঞ্জামসহ আটক করেন। ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ফেনী নদীর ভাঙন রক্ষায় মুছাপুর রেগুলেটর পুননির্মাণ দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গাঁজাসেবীর কামড়ে আহত দুই যুবক, ১৫ ফুটের গাঁজা গাছ উদ্ধার

Update Time : 01:47:07 am, Thursday, 30 July 2026