3:05 am, Thursday, 30 July 2026

ধুনটে ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করে পুলিশে দিল জনতা

  • MIT ERP
  • Update Time : 01:51:27 am, Thursday, 30 July 2026
  • 1
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার ধুনটে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইউনুস আলী ভোলা (২১) নামে এক মাদক কারবারিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। বুধবার (২৯ জুলাই) দুপুরে থানা পুলিশ মামলা দায়ের করে মাদক কারবারি ইউনুস আলী ভোলাকে আদালতে সোপর্দ করলে বিচারک তাকে বগুড়া জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ইউনুস আলী ভোলা উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গোদাগাড়ি পাড়ার ভুলু মন্ডলের ছেলে। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুস আলী ভোলা এলাকার চিহ্নিত মাদক কারবারি। অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতে ভোলা বেড়েরবাড়ি গোদাগাড়ি পাড়ায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন। এ খবর পেয়ে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে ভোলাকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে থানায় খবর দেন। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতার কাছ থেকে আলামতসহ ভোলাকে নিজেদের হেফাজতে নেয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কাজ করে যাচ্ছে। তবে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা এখন সময়ের দাবি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ফেনী নদীর ভাঙন রক্ষায় মুছাপুর রেগুলেটর পুননির্মাণ দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ধুনটে ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করে পুলিশে দিল জনতা

Update Time : 01:51:27 am, Thursday, 30 July 2026