9:01 pm, Wednesday, 29 July 2026

৪ বছরের চুক্তিতে ফ্রান্সের কোচ হলেন জিদান

  • MIT ERP
  • Update Time : 07:41:52 pm, Wednesday, 29 July 2026
  • 6
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জিনেদিন জিদান। চার বছরের চুক্তিতে সই করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। গতকাল প্যারিসে ফেডারেশনের সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে জিদানকে পরিচয় করিয়ে দিয়েছেন ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো। দিয়ালো জানান, ২০২৬ বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পরই দেশমের উত্তরসূরি হিসেবে জিদানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করেন তিনি। সংবাদ সম্মেলনের শুরুতেই দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করা অগ্নিনির্বাপণ কর্মীদের প্রতি সমর্থন জানান জিদান। একই সঙ্গে দীর্ঘদিনের সফল কোচ দিদিয়ের দেশমকেও অভিনন্দন জানান তিনি। এরপর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে জিদান জানান, গত পাঁচ বছর কোচিংয়ের বাইরে থাকলেও একাধিক ক্লাব ও জাতীয় দলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ, তার লক্ষ্য ছিল একটাই—ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়া। তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদে আমার অভিজ্ঞতার পর আমি অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু সবগুলোই ফিরিয়ে দিয়েছি, কারণ আমার লক্ষ্য ছিল শুধুই ফ্রান্স জাতীয় দল। এটাই ছিল একমাত্র দায়িত্ব, যা আমি নিতে চেয়েছিলাম। এই দলের সঙ্গে কাজ করা এবং দলকে জয়ের ধারায় রাখাই এখন আমার সবচেয়ে বড় কাজ।’ ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের দিনটিকে নিজের কোচিং ক্যারিয়ারের সেরা মুহূর্ত বলেও উল্লেখ করেন জিদান, ‘আজকের দিনটি আমার কোচিং-জীবনের সবচেয়ে আনন্দের দিন।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

৪ বছরের চুক্তিতে ফ্রান্সের কোচ হলেন জিদান

Update Time : 07:41:52 pm, Wednesday, 29 July 2026