9:12 pm, Wednesday, 29 July 2026

এমপির বাসভবন ঘেরাও মহাসড়ক অবরোধ

  • MIT ERP
  • Update Time : 08:16:28 pm, Wednesday, 29 July 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে এক মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংসদ সদস্যের বাড়ির সামনে বিক্ষোভের একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় যশোরে মেয়ের কা-ে জামায়াত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ করা হয়। গতকাল মঙ্গলবার সকাল থেকে কয়েকশ নারী-পুরুষ শহরের নীলগঞ্জে যশোর-নড়াইল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বলে জানান যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন। সংসদ সদস্যের বাড়ির সামনের একটি মাদ্রাসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য গোলাম রসুলের শহরের বাড়ির সামনে আল মাদ্রাসাতুশ শারইয়াহ নামের একটি মাদ্রাসা রয়েছে। গত সোমবার সকালে সংসদ সদস্যের মেয়ে মাদ্রাসায় ঢুকে আয়ান নামের এক শিক্ষার্থীকে মারধর করেন। এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ সংসদ সদস্য গোলাম রসুলের কাছে অভিযোগ করলে তিনি মাদ্রাসা বন্ধ করে দিতে বলেন। এদিন সকালে মাদ্রাসা খুললে সংসদ সদস্যের মেয়ে তালা নিয়ে বন্ধ করতে যান। বাধা দিলে তিনি তালা দিয়ে এক অভিভাবকের মাথায় আঘাত করেন। এতে অভিভাবক রেক্সেনা রক্তাক্ত জখম হন। এ সময় অন্যান্য অভিভাবকসহ আশপাশের লোকজন ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্যের বাড়ির সামনে অবস্থান নেন। একপর্যায়ে ভবন লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। এতে বাড়ি জানালার কাচ ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে সংসদ সদস্য গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনার দাবি, তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে শিশুরা বিভিন্ন সময়ে গিয়ে গোলযোগ করে। এর প্রতিবাদ করেছিলেন তার মেয়ে। তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে আমাদের সঙ্গে শত্রুতা তৈরি হয়েছে। এখন অহেতুকভাবে বাড়িতে হামলা করে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। পুলিশ পরিদর্শক কাজী বাবুল হোসেন বলেন, স্থানীয় একটি মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত। ঘটনা পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে জানতে সংসদ সদস্য গোলাম রসুলকে ফোন করলে তিনি ধরেননি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

এমপির বাসভবন ঘেরাও মহাসড়ক অবরোধ

Update Time : 08:16:28 pm, Wednesday, 29 July 2026