12:13 am, Friday, 31 July 2026

প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

  • MIT ERP
  • Update Time : 08:51:57 pm, Wednesday, 29 July 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টায় তিনি জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে যান। সেখানে পৌঁছে প্রেসিডেন্ট কার্যালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম সাংবাদিকদের জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে স্বাগত জানায়। এদিকে এদিন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত। কবে এই নির্বাচন হবে, সেই দিনক্ষণ ঠিক হয়নি। এ নির্বাচন আয়োজনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। সিইসি, চার কমিশনারসহ ইসি সচিব এ বৈঠকে উপস্থিত ছিলেন। স্পিকারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন, প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এই নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। আপনারা যথাক্রমে জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন। কোনো অসুবিধা নেই। এটা আমরা পরবর্তী আলোচনা হলে জানিয়ে দেব। সংসদেই রাষ্ট্রপতি নির্বাচনটা হবে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে আমরা বিস্তারিত আলোচনা করেছি। নাসির উদ্দিন বলেন, আপনারা জানেন, স্পিকার দায়িত্ব নিয়েছেন। আমাদের রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এটা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। নির্বাচন কমিশনের এই দায়িত্ব রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য ১৯৯১ সালের একটি আইন আছে। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঠিক করার বিষয়গুলো আইনে বলা আছে। সেখানে বলা আছে, স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে, আলোচনাক্রমে প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কোন দিন নির্বাচন হবে, নমিনেশন পেপার কোন দিন সাবমিট করতে হবে, তারপর স্ক্রুটিনি কীভাবে হবে, আইনে বলা আছে। রাষ্ট্রপতি নির্বাচন ৯০ দিনের মধ্যে করার বাধ্যবাধকতা আছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমরা বলেছি, আমরা প্রস্তুত। আমরা বলেছি, যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। সংসদ অধিবেশনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হবে কি না, জানতে চাইলে সিইসি বলেন, সংসদ থাকলে, না থাকলেও কীভাবে এই নির্বাচন হবে, তা আইনের মধ্যে বলা আছে। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিস উদ্দিন আহমদ বঙ্গভবনে পৌঁছালে পিজিআরের একটি চৌকশ দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জন বিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বঙ্গভবনের অক্টাগনে ফুলেল শুভেচ্ছা জানান। এসব আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার কার্যালয়ে উপস্থিত হন এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সামরিক সচিব ও জন বিভাগের সচিব তাকে বঙ্গভবনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন। পরে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে নিয়মিত অফিস করবেন, তবে থাকবেন জাতীয় সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনে। প্রসঙ্গত, গুরুতর অসুস্থতার কথা জানিয়ে গত ২৪ জুলাই বিকেলে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধানের নিয়ম অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

Update Time : 08:51:57 pm, Wednesday, 29 July 2026