যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুরে কৃষক আব্দুল মান্নানের দেড় বিঘা জমির কপির চারা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার (২৯ জুলাই) রাতে দুর্বৃত্তরা তার কপির চারা পুড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) কৃষি কর্মকর্তারা আব্দুল মান্নানের ক্ষতিগ্রস্থ ক্ষেত পরিদর্শন করেছেন। ভুক্তভোগী আব্দুল মান্নান জানান, এবার তিনি ২ বিঘা জমিতে কপির চারা উৎপাদন করেন। এতে তার ব্যয় হয়েছে প্রায় ১০ লাখ টাকা। ইতিমধ্যে তিনি দেড় বিঘা জমির চারা বিক্রি করেছেন। বাকি দেড় বিঘা জমির চারা কে বা কারা রাতে পুড়িয়ে নষ্ট করেছে। এতে তার ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা। আব্দুল মান্নান জানান, দুর্বৃত্তদের এমন শত্রুতার কারণে তিনি রাতারাতি নিঃস্ব হয়ে পড়েছেন। স্বপ্ন ছিলো চারা বিক্রি করে নিজের ভাগ্য বদল করবেন। কোন ভালো মনের মানুষ সবজির চারার সাথে এমন শত্রুতা করতে পারেন না। চুড়ামনকাটির উপসহকারি কৃষি কর্মকর্তা তরুণ কুমার জানান, খবরটি শোনার সাথেই ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল মান্নানের কপি চারার ক্ষেত পরিদর্শন করা হয়েছে। ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহারের কারণে এমনটা হয়নি। আব্দুল মান্নানের ভাষ্যমতে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তার কপির চারা পুড়িয়ে দিয়েছে। তাৎক্ষণিকভাবে ৪ লাখ ৮০ হাজার টাকার ক্ষতির হিসাব করা হয়েছে। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাবেয়া সুলতানা জানান, আব্দুলপুরে আব্দুল মান্নান নামে একজন কৃষকের কপির চারা পুড়িয়ে দেয়ার ঘটনাটি শুনেছেন। ওই কৃষককে মামলা করার পরামর্শ দেয়া হলেও তিনি তা করতে রাজি হননি। ক্ষতিগ্রস্থ চাষি হিসেবে তাকে সরকারিভাবে যথাসাধ্য সহায়তা করা হবে।
11:11 pm, Thursday, 30 July 2026
শিরোনাম :
শত্রুতার জেরে পুড়লো ১৫ লাখ টাকার কপির চারা
-
MIT ERP
- Update Time : 10:00:43 pm, Thursday, 30 July 2026
- 4
Tag :
Popular Post



















