3:19 am, Thursday, 30 July 2026

ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও নিয়ে তোলপাড়, তদন্তে প্রশাসন

  • MIT ERP
  • Update Time : 01:59:55 am, Thursday, 30 July 2026
  • 1
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুরের সালথা উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১২ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তির নাম আক্কাচ মাতুব্বর। তিনি সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। তার বাড়ি উপজেলার গৌড়দিয়া গ্রামে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি বদ্ধ ঘরের খাটের ওপর খালি গায়ে বসে তিনি সরঞ্জাম ব্যবহার করে আগুন জ্বালিয়ে কথিত ইয়াবা সেবন করছেন। এ সময় তার সামনে বসে থাকা অপর এক ব্যক্তির পা দেখা গেলেও ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে ভিডিওটির প্রেক্ষাপট নিয়ে ভিন্ন দাবি করেছেন আক্কাচ মাতুব্বর। তিনি বলেন, ভিডিওটি প্রায় দেড় বছর আগের। তার দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর পাশ্ববর্তী জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হুগলাকান্দি এলাকায় কয়েকজন ব্যক্তি তাকে আটকে রেখে জোর করে ইয়াবা সেবন করান। সেই সময়ই ভিডিওটি ধারণ করা হয়। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তিনি কোনো নাম প্রকাশ করেননি। এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ভাইরাল ভিডিওটি তাদের নজরে এসেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও নিয়ে তোলপাড়, তদন্তে প্রশাসন

Update Time : 01:59:55 am, Thursday, 30 July 2026