7:10 am, Friday, 31 July 2026

হবিগঞ্জে ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগে বাংলা কিউআর সম্প্রসারণবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 03:11:22 am, Thursday, 30 July 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং বাংলা কিউআর ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে হবিগঞ্জে ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের আওতায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে জেলার সব তপশিলি ব্যাংকের সমন্বয়ে ২৯ জুলাই বুধবার শহরের সাইফুর রহমান টাউন হলে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঞ্জুরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংক পিএলসির সিলেট অঞ্চলের রিজিওনাল হেড রেজাউর রহমান। সেমিনারে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ব্যাংক পিএলসির মৌলভীবাজার ক্লাস্টারের ক্লাস্টার ম্যানেজার সাইফুল আলম। এ ছাড়া বক্তব্য দেন ব্র্যাক ব্যাংক হবিগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক অশোক দত্ত, হবিগঞ্জ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মো. আব্দুল্লাহ এবং জেলার বিভিন্ন তপশিলি ব্যাংকের শাখা ব্যবস্থাপকেরা। এ সময় বক্তারা বলেন, একটি আধুনিক, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই। নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ, দ্রুত ও সহজ লেনদেন নিশ্চিত করতে বাংলা কিউআর একটি কার্যকর মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে ডিজিটাল পেমেন্ট-ব্যবস্থার গ্রহণযোগ্যতা বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে ডিজিটাল লেনদেনের বিভিন্ন দিক, বাংলা কিইউআরের সুবিধা, নিরাপদ ব্যবহার, জালিয়াতি প্রতিরোধে করণীয় এবং ক্যাশলেস পেমেন্ট-ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের ডিজিটাল আর্থিক সেবার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সেমিনারে জেলার বিভিন্ন তপশিলি ব্যাংকের কর্মকর্তা, সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের নীতিগত সহায়তা এবং ব্যাংকগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবার প্রসার আরও ত্বরান্বিত হবে এবং ক্যাশলেস বাংলাদেশ গঠনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

হবিগঞ্জে ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগে বাংলা কিউআর সম্প্রসারণবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Update Time : 03:11:22 am, Thursday, 30 July 2026