নির্মাণসামগ্রীর আকাশচুম্বী বাজারদর, রাজনৈতিক অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্য সংঘাত এবং লাগামহীন উচ্চ মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের আবাসন বাজার এক দীর্ঘমেয়াদি মন্দার গভীরে তলিয়ে যাচ্ছে। এসব কারণে একদিকে যেমন ক্রেতাদের আস্থা কমছে, অন্যদিকে ডেভেলপারদের নির্মাণ কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। খাতসংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন যে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ফ্ল্যাটের সরকারিভাবে নির্ধারিত দামের ওপর যে নতুন ১৫ শতাংশ মূলধনি মুনাফা কর (ক্যাপিটাল গেইন ট্যাক্স) আরোপ করা হয়েছে, তা এই খাতের গতি আরও শ্লথ করে দেবে। আবাসন খাতের এই নতুন নিম্নমুখী প্রবণতা এখন সরকারি নিবন্ধন বা রেজিস্ট্রেশন তথ্যেও স্পষ্টভাবে ফুটে উঠেছে। নিবন্ধন অধিদপ্তর থেকে পাওয়া তথ্য বলছে, চলতি বছরের প্রথমার্ধে সারা দেশে ফ্ল্যাট হস্তান্তর চুক্তি বা দলিল নিবন্ধন হয়েছে মাত্র ৪১ হাজার ৮০৪টি। বছরের প্রথম ছয় মাসের এই পারফরম্যান্স ইঙ্গিত দিচ্ছে, ইতোমধ্যে সংকটে থাকা এই খাতের জন্য সামনে আরও একটি আশঙ্কাজনক বছর অপেক্ষা করছে। ২০২৫ সালের অর্ধবার্ষিক গড়ের তুলনায়, চলতি বছরের প্রথম ছয় মাসে ফ্ল্যাট নিবন্ধন কমেছে ১৯ দশমিক ৬১ শতাংশ।
3:38 am, Friday, 31 July 2026
শিরোনাম :
ছয় মাসে ফ্ল্যাট নিবন্ধন কমেছে ১৯.৬১ শতাংশ
-
MIT ERP
- Update Time : 02:21:16 am, Friday, 31 July 2026
- 3
Tag :
Popular Post















