বগুড়ার ধুনট থানার ওসি সেজে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার ও জেলহাজতে পাঠানোর হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার সকালে ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মাদ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বরখাস্তকৃত শিক্ষক জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করা হয়েছে। বিদ্যালয় থেকে চূড়ান্ত বরখাস্তের জেরে তিনি ক্ষুব্ধ হয়ে গত মঙ্গলবার রাতে ওসির পরিচয়ে মোবাইল ফোনে মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং টাকা না দিলে প্রধান শিক্ষককে গ্রেপ্তারে হুমকি দেন। হুমকির মুখে শিক্ষক বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। এ বিষয়ে বরখাস্ত শিক্ষক জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, অভিযুক্তকে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
4:33 am, Friday, 31 July 2026
শিরোনাম :
বগুড়ায় ওসি সেজে স্কুলশিক্ষককে হুমকি, থানায় অভিযোগ
-
MIT ERP
- Update Time : 03:37:15 am, Friday, 31 July 2026
- 1
Tag :
Popular Post












