4:41 am, Friday, 31 July 2026

ভাতিজার বউকে নিয়ে পালালেন চাচা

  • MIT ERP
  • Update Time : 04:11:38 am, Friday, 31 July 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামালপুরের সরিষাবাড়ীতে এক ব্যক্তির বিরুদ্ধে তার ভাতিজার বিধবা স্ত্রীকে নিয়ে এলাকা ছাড়ার অভিযোগ উঠেছে। উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাটবাড়ী গ্রামের মৃত তোফাজ্জল মোল্লার ছেলে শফিক মোল্লার বিরুদ্ধে একই গ্রামের মৃত শামীম মোল্লার স্ত্রী ঝর্ণা বেগমকে নিয়ে চলে যাওয়ার অভিযোগ রয়েছে। সম্পর্কে শফিক মোল্লা ঝর্ণা বেগমের চাচাশ্বশুর। প্রায় দুই বছর আগে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ঝর্ণা বেগমের স্বামী শামীম মোল্লার মৃত্যু হয়। এরপর থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয়দের দাবি। অভিযোগ রয়েছে, গত ১৩ জুলাই রাতে ঝর্ণা বেগমের ঘরে শফিক মোল্লাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরদিন ১৪ জুলাই তারা দুজনেই এলাকা ছেড়ে চলে যান। ঝর্ণা বেগম দুই সন্তানের জননী এবং শফিক মোল্লা এক সন্তানের জনক। এ ঘটনায় ঝর্ণা বেগমের শ্বশুর শাহজাহান মোল্লা সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। শফিক মোল্লার স্ত্রী শিমু বেগম বলেন, ১৭ বছর ধরে আমাদের সংসার। গোপনে তিনি ভাতিজার স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। এখন তাকে নিয়ে চলে গেছেন। সমাজ যে সিদ্ধান্ত নেবে, আমি সেটাই মেনে নেব। ঝর্ণা বেগমের শ্বশুর শাহজাহান মোল্লার দাবি, ছেলের মৃত্যুর পর তার পুত্রবধূর সঙ্গে শফিক মোল্লার সম্পর্ক গড়ে ওঠে। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর ঝর্ণা বেগম স্বর্ণালংকার ও কিছু টাকা নিয়ে চলে গেছেন। তার ভাষ্য, এতে দুই নাতনির ভবিষ্যৎ নিয়ে পরিবার উদ্বিগ্ন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শফিক মোল্লার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সরিষাবাড়ী থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ভাতিজার বউকে নিয়ে পালালেন চাচা

Update Time : 04:11:38 am, Friday, 31 July 2026