ময়মনসিংহের হালুয়াঘাটে এক বৃদ্ধের বসতভিটা দখলের চেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শাকুয়াই বাজারে এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। অভিযুক্ত শাকুয়াই ইউনিয়ন ভূমি অফিসের সাবেক পিয়ন সিরাজ আলী ও তার মেয়ে শিরিনা আক্তার জমিটি দখলে নিতে লিয়াকত আলীকে হুমকি দেন। এতে ব্যর্থ হয়ে তারা লিয়াকতের ১৩ বছরের নাতির বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করেন। এমনকি মামলার অনেক সাক্ষীও এই বিষয়ে কিছু জানেন না বলে ক্ষোভ প্রকাশ করেন। ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের বিচার দাবি করেন এলাকাবাসী। মানববন্ধন চলাকালে অভিযুক্ত নারীর মারমুখী আচরণ ও সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হওয়ার ঘটনাও ঘটে।
4:41 am, Friday, 31 July 2026
শিরোনাম :
হালুয়াঘাটে বৃদ্ধের বসতভিটা দখলের চেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
-
MIT ERP
- Update Time : 03:56:20 am, Friday, 31 July 2026
- 2
Tag :
Popular Post












