জাকির সেতু ডার্ক লেডি ও স্ক্র্যাচের বিষণ্নতা পালিত দুঃখগুলো দিব্যি হাঁটে মস্তিষ্কে স্ক্র্যাচের ভিতর বিষণতা আটকে থাকে পালিশ করা মনের জন্য ধরনা দিয়ে লাভ কী! বিরহ খোলা জানালায় আটকে যায় উচ্ছ্বাসিত স্বপ্নে মৃত্যুরা হেসে ওঠে মনের কয়েদখানায় উপচেপড়া ভিড় কোনো এক অপ্সরীর নিষ্পলক চোখে ভম্ব হয়ে যায় উদ্যানের সমস্ত ফুল। ডার্ক লেডির রহস্যময় চোখ নিখাদ অন্তর্জাল দুঃখগুলো ঘাস পাখির ডানায় আটকে থাকে মোহের ডায়েরিতে অজস্র বিরহ গেঁথে নিয়ে।
7:21 am, Saturday, 1 August 2026
শিরোনাম :













