5:09 am, Friday, 31 July 2026

সিলেটে এনসিপির পদযাত্রা-সমাবেশ ঘিরে বিজিবি মোতায়েন

  • MIT ERP
  • Update Time : 02:26:43 am, Thursday, 30 July 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে সিলেটের পাঁচ উপজেলায় পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, এনসিপির ওসমানীনগর, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ সফর উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে একই কর্মসূচি পালন করবে দলটি। এছাড়া বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জ পৌরসভা এলাকা ও এতিমগঞ্জ বাজারে এনসিপির পথসভারও আয়োজন রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এনসিপির নেতাদের দাবি, একটি পক্ষ তাদের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। অন্যদিকে ছাত্রদলের কিছু নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হলে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে পোস্ট করছেন বলে অভিযোগ করেছে এনসিপি। এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ স্থানীয় নেতাদের ওপর হামলার অভিযোগ এবং পরবর্তীতে এনসিপি নেতাদের হবিগঞ্জ শহরে প্রবেশে পুলিশের বাধার ঘটনাকে কেন্দ্র করে সিলেটের কর্মসূচি ঘিরে উদ্বেগ ও উত্তেজনা আরও বেড়েছে। তবে ওসমানীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েব আহমদ বলেন, তারা গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করেন এবং কাউকে আঘাত করার রাজনীতি করেন না। কেউ উসকানিমূলক বক্তব্য দিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলে তার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এনসিপির কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এনসিপির কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা তারা করছেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে কেন্দ্রীয় নেতাদের কানাইঘাট সফর উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছেন এনসিপির কানাইঘাট উপজেলা শাখার নেতারা। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সব পক্ষের নিরাপত্তা নিশ্চিত করে কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সিলেটে এনসিপির পদযাত্রা-সমাবেশ ঘিরে বিজিবি মোতায়েন

Update Time : 02:26:43 am, Thursday, 30 July 2026