3:49 am, Thursday, 30 July 2026

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই

  • MIT ERP
  • Update Time : 02:36:50 am, Thursday, 30 July 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ও সাবেক হাইকমিশনার মিজ্ ফেরদৌসি শাহরিয়ার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা মিজ্ ফেরদৌসি শাহরিয়ার ২৫ জানুয়ারি ১৯৯৯ সালে সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সহকর্মীদের কাছে তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও পরোপকারী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মিজ্ ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক বিশেষ দূত, পররাষ্ট্র সচিবসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই

Update Time : 02:36:50 am, Thursday, 30 July 2026