4:44 am, Thursday, 30 July 2026

মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

  • MIT ERP
  • Update Time : 03:31:17 am, Thursday, 30 July 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সারা দেশে থানাগুলোতে হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকা-সহ বিভিন্ন অপরাধে দায়ের হওয়া প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে গতকাল বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে ভার্চুয়ালি অনুষ্ঠিত মাসিক (জুন, ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা প্রদান করা হয়। সভায় মেট্রোপলিটন পুলিশ, এসবি, পিবিআই, সিআইডি, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন, রেলওয়ে পুলিশ, রেঞ্জ ও জেলার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। অতিরিক্ত আইজি বলেন, অপরাধ যেন না বাড়তে পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণ ইত্যাদি মামলা নিবিড়ভাবে তদন্ত করে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন। সভায় ২০২৬ সালের জুন মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এছাড়া, ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ ও অপহরণ মামলা, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থাপন করা পরিসংখ্যান অনুযায়ী মে মাসের চেয়ে জুন মাসে কিছু অপরাধের ঘটনায় মামলা কমলেও অন্যান্য অপরাধের ঘটনায় মামলার সংখ্যা বেড়েছে। বিশেষ করে ডাকাতির ঘটনায় মামলা কমলেও ছিনতাই (দস্যুতা) ঘটনায় মামলা বেড়েছে। হত্যাকা-ের ঘটনায় মে মাসের চেয়ে মামলা বেড়েছে জুন মাসে। একই সঙ্গে চুরি-ডাকাতির ঘটনাও বেড়েছে জুন মাসে। এ ছাড়া পুলিশের ওপর হামলার ঘটনাও বেড়েছে। বিভিন্ন অবৈধ পণ্য উদ্ধারের পরিমাণ কমেছে আগের মাসের চেয়ে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

Update Time : 03:31:17 am, Thursday, 30 July 2026