5:50 am, Thursday, 30 July 2026

ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন

  • MIT ERP
  • Update Time : 04:41:44 am, Thursday, 30 July 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহ সদরের আকুয়া হাবন বেপারী এলাকায় স্বামী শফিকুল ইসলাম শপুকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলার বিবরণে জানা যায়, প্রথম স্ত্রীর সাথে যোগাযোগ রাখার জেরে ২০১৯ সালের ১০ জুন সন্ধ্যায় দ্বিতীয় স্ত্রী ইতি তার বাসায় শপুকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ পুকুরে লুকিয়ে রাখেন। ১৩ জুন পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা করেন। আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি দ্বীন ইসলামকে খালাস দেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন

Update Time : 04:41:44 am, Thursday, 30 July 2026