6:00 am, Thursday, 30 July 2026

বোমা উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 04:46:28 am, Thursday, 30 July 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মেহেরপুরের গাংনীতে দুটি বাড়ির সামনে থেকে কালো টেপে মোড়ানো বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার কাজিপুর ইউনিয়নের ওই গ্রামের নিজাম উদ্দিন ও ইমদাদুল হকের গেটের সামনে বস্তু দুটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে এবং বস্তু দুটি পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে। বাড়ির মালিকরা জানান, রাতের বেলা কে বা কারা কী উদ্দেশ্যে এগুলো রেখে গেছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। গাংনী থানার ওসি মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান, এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কেউ এটি রেখে থাকতে পারে। তবে এগুলো কার্যকর বিস্ফোরক কি না, তা পরীক্ষা ছাড়া নিশ্চিত বলা সম্ভব নয়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বোমা উদ্ধার

Update Time : 04:46:28 am, Thursday, 30 July 2026