5:53 am, Thursday, 30 July 2026

মাদকসহ গ্রেপ্তার ২

  • MIT ERP
  • Update Time : 04:46:09 am, Thursday, 30 July 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সুনামগঞ্জের মধ্যনগরে ১২ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় মধ্যনগর-ধর্মপাশা সড়কের পিঁপড়াকান্দা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চামরদানী ইউনিয়নের বিছড়াকান্দা গ্রামের মো. হৃদয় মিয়া (২৯) ও মো. আশিক মিয়া (২১)। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ধর্মপাশা থেকে মোটরসাইকেলে মধ্যনগরে আসার পথে তাদের থামিয়ে দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও যাতায়াজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মধ্যনগর থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গতকাল সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মাদকসহ গ্রেপ্তার ২

Update Time : 04:46:09 am, Thursday, 30 July 2026