ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গতকাল বুধবার চিকিৎসাধীন অবস্থায় রিফাত (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়ে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মারা যাওয়া রিফাত ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জয়নুদ্দীনের ছেলে। গত ২৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন। এ সময় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে ৪৪ জন রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ৩১ জন পুরুষ, ১২ জন নারী এবং একজন শিশু। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মোস্তফা ফয়সাল রাহাত জানান, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলেন, ‘এবার আক্রান্তের তুলনায় মৃত্যুহার তুলনামূলক বেশি। ভর্তি হওয়া রোগীদের উল্লেখযোগ্য একটি অংশ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। যদিও ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন কাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাধারণ মানুষের সচেতনতা আরও বাড়ানো প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।’
8:09 am, Friday, 31 July 2026
শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু
-
MIT ERP
- Update Time : 05:40:41 am, Thursday, 30 July 2026
- 5
Tag :
Popular Post












