হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার-বিচারের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকালে মিছিলটি পিরোজপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কৃষ্ণচুড়া চত্বরে পথসভায় মিলিত হয়। সভায় এনসিপির জেলা কমিটির আহ্বায়ক হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব মইনুল আহসান মুন্না, যুগ্ন আহ্বায়ক আল আমীন খান, যুগ্ন সদস্য সচিব আলতাফ হোসেন শেখ, যুবশক্তির জেলা আহবায়ক শাহনেওয়াজ অভি ও ছাত্রশক্তির জেলা আহবায়ক ফাহাদ শিকদার প্রমুখ। বক্তারা বলেন, বিপ্লবের দুই বছর না পেরুতেই বিপ্লবের সুর্য্য সন্তানদের উপর হামলা গনতন্ত্রের জন্য মারাত্তক হুমকি স্বরুপ। পথসভা থেকে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা শহরে জুলাই পদযাত্রায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলায় এনসিপি ও অঙ্গ সংগঠনের বেশকিছু নেতাকর্মী এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
6:08 am, Friday, 31 July 2026
শিরোনাম :
হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ
-
MIT ERP
- Update Time : 02:26:31 am, Thursday, 30 July 2026
- 4
Tag :
Popular Post













