5:50 am, Thursday, 30 July 2026

যশোরের চৌগাছায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 04:41:36 am, Thursday, 30 July 2026
  • 1
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরের চৌগাছায় পল্লী উন্নয়ন কর্মসূচি (বিআরডিবি) ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে আশরাফ ফাউন্ডেশন এই সভার আয়োজন করে। ইউএনও ফারজানা ইসলামের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে সভায় প্রতিবন্ধী শিশু ও যুবাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, জীবিকা নির্বাহ, প্রশিক্ষণ, সঞ্চয় এবং বিভিন্ন ঋণ কর্মসূচিতে তাদের অন্তর্ভুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় পর্যায়ে তাদের যথাযথ সেবা নিশ্চিতকরণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও নির্ধারণ করা হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, বিআরডিবি কর্মকর্তা এস এম শাকির উদ্দীন, প্রেসক্লাব সেক্রেটারি আজিজুর রহমান, ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী আশীষ কুমার চ্যাটার্জী এবং শারীরিক প্রতিবন্ধী ক্ষুদে বিজ্ঞানী ওয়াকিমুল ইসলাম রিফাত প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

যশোরের চৌগাছায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Update Time : 04:41:36 am, Thursday, 30 July 2026