সিলেট মহানগরীর তেলিবাজার বাইপাস সংলগ্ন ‘সুমন ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. পারভেজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটিতে চিপস উৎপাদনের ক্ষেত্রে একাধিক অনিয়ম ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, চিপস তৈরিতে পোড়া তেল ব্যবহার, নিম্নমানের বিট লবণ অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ, নকল লেবেল ব্যবহার করে নোংরা পরিবেশে চিপস উৎপাদন ও বাজারজাতকরণ, খাদ্যস্থাপনার অভ্যন্তর অপরিচ্ছন্ন রাখা, ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদনপত্র না থাকা, খাদ্যকর্মীদের খালি হাতে প্যাকেটজাতকরণ এবং খাদ্যপণ্য সরাসরি মেঝেতে সংরক্ষণের মতো অনিয়ম পাওয়া গেছে। এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেনের সার্বিক সমন্বয়ে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সিলেট মহানগর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশের একটি টিম অংশ নেয়।
1:36 am, Thursday, 30 July 2026
শিরোনাম :
সিলেটে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা
-
MIT ERP
- Update Time : 12:12:42 am, Thursday, 30 July 2026
- 3
Tag :
Popular Post














