1:53 am, Thursday, 30 July 2026

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিল মেয়ে

  • MIT ERP
  • Update Time : 12:46:02 am, Thursday, 30 July 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মেয়ে মাসুমা আক্তার (১৮)। শোকে বিহ্বল স্বজনেরা যখন বাবার লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন এমন পরিস্থিতিতেই মাসুমাকে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে হয়। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার লাশ দাফনে অংশ নেয় সে। বাবার মৃত্যুর পর মাসুমা ভেঙে পড়লেও স্বজনদের অনুরোধে পরীক্ষায় অংশ নেয়। বুধবার সকালে তার পরীক্ষা কেন্দ্র বেনাপোল কলেজে গিয়ে দেখা যায়, অশ্রুসিক্ত নয়নে সে পরীক্ষা দিচ্ছে। মাসুমা এবার শার্শা উপজেলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। সে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সকাল ১০টার আগে চোখের পানি মুছতে মুছতে ওই কেন্দ্রে যায় সে। সহপাঠী ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে মাসুমা বাড়ি ফেরার পর জোহরের নামাজের পরে গ্রামের মসজিদে বাবা আব্দুস সামাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, পাড়া-প্রতিবেশী ও আশপাশের এলাকার কয়েক শ মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মাসুমার বাবা আব্দুস সামাদ (৬৫) বেনাপোলের বিশিষ্ট আমদানিকারক ও ব্যবসায়ী ছিলেন। বেনাপোলের নামাজগ্রামে তাদের বাড়ি। মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়িতে স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বেনাপোল কলেজের কেন্দ্রসচিব অধ্যক্ষ কামরুজ্জামান শান্তি বলেন, মাসুমার বাবার মৃত্যুর বিষয়টি আমরা সকালেই জানতে পেরেছিলাম। সে এক হাতে রুমাল দিয়ে বারবার চোখ মুছছিল। আর অন্য হাতে পরীক্ষার খাতায় লিখেছে। মাসুমা বলল, বাবা আমাকে অনেক ভালোবাসতেন। বাবা চাইতেন, আমি যেন পড়ালেখা করে অনেক বড় হই। তাই এমন অবস্থাতেও আমি পরীক্ষায় অংশ নিয়েছি। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, বাবাকে হারানো যে কারও জন্য খুবই কষ্টদায়ক। তারপরও এইচএসসি পরীক্ষার্থী মাসুমা বাবা হারানোর কষ্ট নিয়েই পরীক্ষায় অংশ নিয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ছোনকা আন্ডারপাস থেকে অবৈধ দোকান উচ্ছেদ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিল মেয়ে

Update Time : 12:46:02 am, Thursday, 30 July 2026