সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স এবং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার পরিবর্তে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। বুধবার (২৯ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত বিসিবির তৃতীয় বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে আগে থেকেই টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকা লিটন দাস এখন থেকে বাংলাদেশের সাদা বলের দুই ফরম্যাট—ওয়ানডে ও টি-টোয়েন্টি—দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। ওয়ানডে দলের সহ-অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা শেষে বোর্ড সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডও তাই বিশ্বাস করে।’
3:01 am, Thursday, 30 July 2026
শিরোনাম :
দায়িত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন
-
MIT ERP
- Update Time : 01:41:57 am, Thursday, 30 July 2026
- 2
Tag :
Popular Post














