যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৬৫ হাজার ৮০০ টাকার মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বিজিবি জানায়, বুধবার (২৯ জুলাই) যশোরের বেনাপোল চেকপোস্ট ও পাঁচপীরতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তারা ১১২ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনিক্স সিরাপ, ৩২টি শাড়ি, দুই কেজি ফুসকা, ১০টি চকলেট এবং ৫৮টি কসমেটিক্স সামগ্রী আটক করেন। আটক করা মাদকদ্রব্যসহ চোরাচালানী মালামালের মোট মূল্য তিন লাখ ৬৫ হাজার ৮০০ টাকা। এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল পাচারকারী চক্রকে আটক করার লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে বিজিবি। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।
2:49 am, Thursday, 30 July 2026
শিরোনাম :
যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ
-
MIT ERP
- Update Time : 01:33:14 am, Thursday, 30 July 2026
- 1
Tag :
Popular Post












